জনগনের ট্যাক্সের টাকায় পড়লেখা করেছি,তাদের কাছে আমার ঋণ আছে,নবাগত পুলিশ সুপার
- আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ৯৭৪৬ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন,জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে মত বিনিময় করেছেন।
বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনয়াতনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী।
এসময় নবাগত পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম বলেন, জনগনের ট্যাক্সের টাকায় পড়লেখা করেছি, তাদের কাছে ঋণ আছে, সেই ঋণ শোধ করার চেষ্টা করবো।
এসময় দলমতের উর্ধ্বে উঠে সকলের জন্যে সমানভাবে পুলিশী সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য যোগদান করা জেলার এই পুলিশ সুপার।
সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, আয়াছুর রহমান, আব্দুল কুদ্দুস রানা, মিডিয়া সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং নবাগত পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে।











