ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

সেপ্টেম্বরে// আসছে আইফোন ১৪

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তি ডেস্ক॥

চলতি মাস সেপ্টেম্বরের ৭ তারিখ রাত সাড়ে ১০টায় একটি অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৪ সিরিজটি উন্মুক্ত করা হবে। এই বিষয়ে এখন সিলমোহর দিয়ে অ্যাপল কর্তৃপক্ষের তরফে একটি টুইট করা হয়েছে। নেটমাধ্যমে অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখতে পারবেন গ্রাহকরা।

জানাগেছে,এইদিন আইফোন ১৪-র পাশাপাশি অ্যাপল ওয়াচের অষ্টম জেনারেশনের প্রথম ঝলকও প্রকাশ্যে আসতে পারে। আইফোনের এই সিরিজের আইফোন ১৪ ভ্যানিলা মডেল ছাড়াও প্রকাশ্যে আসতে পারে আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ প্রো মডেলের সম্ভাব্য স্টোরেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগে শোনা গিয়েছিল, এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে এ বার শোনা যাচ্ছে, আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও ১২৮ জিবি স্টোরেজ থাকবে।

আইফোন ১৪ সিরিজে নতুন কী কী থাকতে পারে?

১) আইফোন ১৩ সিরিজ বেরোনোর পর থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছিল। শোনা যাচ্ছে, এই সিরিজে ‘মিনি’ মডেল বাতিল করতে চলেছেন অ্যাপল কর্তৃপক্ষ। তার পরিবর্তেই আসতে চলেছে আইফোন ১৪ ম্যাক্স মডেল।

২) আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট।

৩) আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন থাকতে পারে। অন্য দিকে, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা।

৪) আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম থাকতে পারে। আইফোন ১৩ সিরিজের চেয়ে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।

৫) আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে অ্যান্ড্রয়েড ফোনের মতো পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

৬) উন্নত মানের ব্যাটারি থাকবে আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 September 2022

সেপ্টেম্বরে// আসছে আইফোন ১৪

www.Bangladesherbarta.com

সেপ্টেম্বরে// আসছে আইফোন ১৪

আপডেট সময় : ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২