ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রাবির মাদার বখ্শ হলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’/ কর্ণার উদ্বোধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন॥

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্ণার ও ইনডোর গেমসের শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল প্রশাসন।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হৃদয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধন শেষে মাদার বখ্শ হলের গেমস রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে রচিত ৫ শতাধিক বইয়ের সমাহারে হৃদয়ে বঙ্গবন্ধু কর্নারের যাত্রা শুরু হয়। এদিকে আলোচনার সভার এক পর্যায়ে মাদার বখ্শ হলের ৬জন শিক্ষার্থীকে ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশে না সারা বিশ্বের নিরীহ মানুষের পক্ষে কথা বলেছেন।

বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে এবং তার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে তাহলেই তার প্রতি যথাযথ সম্মান প্রদশর্ন জানানো হবে। তার আলোকিত জীবন থেকে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করলেই শিক্ষার্থীদের জীবনও আলোকিত হবে। মাদার বখস হলের শিক্ষার্থীদেরকে হৃদয়ে বঙ্গবন্ধু কর্নারে গিয়ে তার সম্পর্কে বই পড়ে বঙ্গবন্ধু জীবনী জানা বঙ্গবন্ধুকে অনুকরণ ও তাকে নিয়ে গবেষণা করার আহবান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, আমরা বই কিনবো কিন্তু পড়বো না, বই উল্টিয়ে বইয়ের মধ্যে যে তথ্য উপাত্ত আছে তা সম্পর্কে জানবো না তা বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না।

বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্যই হৃদয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন। যদি বাংলাদেশকে বিশ্বাস করতে হয়,বাঙালী জাতির স্বাধীনতা ও মুক্তির কথা বিশ্বাস করতে হয় তাহলে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে রচিত বই পড়ে তার আদর্শকে ধারণ করে তার মতো হয়ে আমাদের গড়ে উঠতে হবে।

এসময় মাদার বখস হলের প্রাধ্যক্ষ শামীম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর,প্রক্টর অধ্যাপক ড.আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড.প্রদীপ কুমার পান্ডে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধাক্ষবৃন্দ, মাদার বখস হলের আবাসিক শিক্ষকবৃন্দ ও হলের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
03 September 2022

রাবির মাদার বখ্শ হলে 'হৃদয়ে বঙ্গবন্ধু'/ কর্ণার উদ্বোধন

www.Bangladesherbarta.com

রাবির মাদার বখ্শ হলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’/ কর্ণার উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২