ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

থেমে থেমে চলছে গোলাগুলি/ ফের উত্তেজনা মিয়ানমার সীমান্তে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

গত দুইদিন বন্ধ থাকার পর মিয়ানমার সীমান্তে আবারও উত্তেজনা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে থেমে ভারি অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের তুমব্রু এলাকার কোণারপাড়ে সীমান্তে।

৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ওপারে দুইদিন ফায়ারিং বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে মিয়ানমার থেকে। তবে সীমান্তের আকাশে এখনো কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।

স্থানীয় অটোরিক্সার লাইনম্যান আবছার জানান, গত ৩ আগস্ট সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছিলেন। ওইদিন বাইশপারি ও কোণারপাড়া সীমান্তে দুটি মর্টারসেলও পড়েছিল। কিন্তু এর পর দুইদিন বন্ধ থাকার ফলে সীমান্তের মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়ে কর্মক্ষেত্রে পর্যন্ত গিয়ে ছিল।

এখন আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। কাজ কর্ম করা বন্ধ করে দিয়ে নিরলস ভাবে জীবন যাপন করছে।

গত প্রায় ২০/২৫দিন ধরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্টে পর পর দুইটি মর্টারসেল এসে পড়েছিল সীমান্তের তুমব্রু উত্তরপাড়া এলাকায়। এরপর ৩ সেপ্টেম্বর আরও দুটি মর্টারসেল পড়ে বাংলাদেশের বাইশপারি ও কোণারপাড়া এলাকায়। বাংলাদেশ বর্ডার গার্ড বর্তমানে কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে তমব্রু সীমান্তে।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
07 September 2022

থেমে থেমে চলছে গোলাগুলি/ ফের উত্তেজনা মিয়ানমার সীমান্তে

www.Bangladesherbarta.com

থেমে থেমে চলছে গোলাগুলি/ ফের উত্তেজনা মিয়ানমার সীমান্তে

আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২