ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

তেলের দাম আরও কমতে পারে/ পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমিয়েছে,আগামীতে তেলের দাম আরও কমতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমরা দাম বাড়াবো আর কমলে কমাবো। তেলের দাম হঠাৎ করে বেশি বৃদ্ধি পাওয়ায় অসুবিধাটা হয়েছে, যা সরকার অবহিত আছে। সরকার তেলের দাম ইতোমধ্যে কমিয়েছে।

এম এ মান্নান বলেন, সরকার শুধু দাম কমায়নি আরও কমানো হবে জানিয়েছে। আমরা বিশ্বাস করি অবশ্যই সরকার তেলের দাম কমাবে। যদি না আরেকবার যুদ্ধ লেগে যায়, যদি বিশ্ববাজারে আবার ভয়ঙ্কর দুর্ঘটনা না ঘটে। বর্তমান বিশ্ব স্ট্যাবল অবস্থায় আছে। সুতরাং আমি আশা করছি পরিস্থিতি অনুকূলে থাকবে।

তেলের দাম পরে কেমন কমতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নই। পূর্বঅভিজ্ঞতা যেহেতু আছে দাম কমাবো। তবে পর্যায়ক্রমে কমার পক্ষে আমি। লাফ দিয়ে বাড়া ও লাফ দিয়ে কমা ভালো নয়। পর্যায়ক্রমে কমানো হবে।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ডিআইজি হাবিবুর রহমান, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, বিএইসপিআইর অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওমর আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেলের দাম আরও কমতে পারে/ পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২