ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বরগুনায় বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের/ সভাপতির দুর্নীতি প্রতিবাদে প্রেস কনফারেন্স

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরিশাল ব্যুরো প্রধান:

বরগুনার বামনায় বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত ও কর্মচারীদের কান ধরে উঠবস করানোর ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরগুনা জেলা শাখার সভাপতি লেমুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম। তিনি বলেন, বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসান নিয়ম নীতির তোয়াক্কা না করে গায়ের জোরে কলেজ চালাচ্ছেন।

ইচ্ছেমতো কলেজের শিক্ষক -কর্মচারীদের চাকরীচ্যুত করেন। এতে বরগুনার বামনার বেগম ফায়জুন্নেছা মহিলা কলেজে অচলাবস্থা তৈরী হয়েছে। বন্ধ রয়েছে, কলেজের পাঠদান।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসানকে অপসারনের দাবীতে অদ্য শনিবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।

গত ১৯ সেপ্টেম্বর রাতে তিনি ইতিহাস বিভাগের প্রভাষক আশ্রাফুল হাসানকে স্থায়ীভাবে বরখাস্ত ও অফিস সহায়ক উজ্জল হাসানকে চাকরীচ্যুত করার জন্য অধ্যক্ষকে নোটিশে উল্লেখ করে সভা ডাকার জন্য বলেন।

অধ্যক্ষ মহসীন কবির বিধি বহির্ভূতভাবে এজন্ডা দিতে অপরাগতা প্রকাশ করলে সভাপতি শারিরিকভাবে লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেন। পরে নাসিমা বেগম নামে সহকারি অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে বলেন। নাসিমা বেগম অধ্যক্ষের দায়িত্ব নিতে রাজি হননি।

বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসীন কবির জানিয়েছেন, তিনি সভাপতির অবৈধ কর্মকান্ডের অংশীদার হতে চাননা। তাই তাকে লাঞ্ছিত হতে হয়েছে।

আগেও একবার মহসীন কবিরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে সাগরিকা কর্মকারকে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছিলো।
সাগরিকা কর্মকার জানিয়েছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালে তাকে দিয়েও বিধি বহির্ভূত কাজ করানো হয়েছে। তিনিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরে গিয়েছেন।

এ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া নাসিমা বেগম বলেন, তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেবেন না। তিনিও কলেজ পরিচালনা কমিটির সভাপতির অপসারন চান।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, তাদের একটাই দাবী। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসানকে অপসারন না করা পর্যন্ত তারা শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত থাকবেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 September 2022

বরগুনায় বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের/ সভাপতির দুর্নীতি প্রতিবাদে প্রেস কনফারেন্স

www.Bangladesherbarta.com

বরগুনায় বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের/ সভাপতির দুর্নীতি প্রতিবাদে প্রেস কনফারেন্স

আপডেট সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২