ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলার প্রস্তুতি সভা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হবে দেশ বিদেশি কবিদের নিয়ে আগামী ৩০-৩১ ডিসেম্বর ও ০১জানুয়ারি’২৩ তিনদিনব্যাপি দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা।

বাংলা একাডেমি মহাপরিচালক ও মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এর প্রস্তুতি সভা অদ্য ০৭অক্টোবর সন্ধ্যা ৭.৩০মিনিটের সময় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে কবিতা মেলার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয় পত্রিকা দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি।

লেখক ও গুণীজন তোফায়েল আহমদ, বাংলা সাহিত্যের লেখক কবি মজিদ মাহমুদ, দরিয়ানগরের কবি আসিফ নূর, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপিয় চৌধুরি দোলন, স্থানীয় অনলাইন ভিডিও পোর্টাল সিসিএন এর সম্পাদক দীপক শর্মা দিপু, কবি নূপা আলম প্রমুখ।

কক্সবাজার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় ১০১সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কবি, সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, গুণীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রস্তুতি সভা শেষে বাংলা একাডেমির মহাপরিচালক ও মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলার প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৩:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২