ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

মহেশখালীতে শ্যালকের হাত কেটে নিলো ভগ্নিপতি | দূর্ঘটনা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালক হাত কেটে নিয়েছে ভগ্নিপতি। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায়। আহত ওই যুবক’কে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, ছমিরাঘোনা এলাকার মো. শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই ভগ্নিপতি ফেরদৌস। এই ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়।

পরে শনিবার (৮ অক্টোবর) দুপুরে শাকিল ও ফেরদৌসের মাঝে এনিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ফেরদৌস ও তার ৪/৫ ভাই মিলে শাকিল কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

একপর্যায়ে তারা শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতালে পরে চট্টগ্রামে নেওয়া হয়।

এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে শ্যালক ও ভগ্নিপতির মধ্যে বিরোধ বাঁধে। পরে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয়। এই মীমাংসা পছন্দ না হলে ভগ্নিপতি (ফেরদৌস) তার অন্য ভাইসহ শ্যালক (শাকিল) এর হাত কেটে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই ঘটনায় মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে শ্যালকের হাত কেটে নিলো ভগ্নিপতি | দূর্ঘটনা

আপডেট সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২