ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

এক ঘন্টার ইউএনও হলেন/ কলেজ ছাত্রী লিমা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মেজবাহ উদ্দিন:

বরগুনার বেতাগীতে ১ ঘন্টার জন্য প্রতীকী ইউএনও হলেন বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির মোসা: ইশরাত জাহান লিমা নামে এক কলেজ ছাত্রী।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ‘২০২২ এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিডিপি, প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ)।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের কাছে বেতাগী উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই ইউএনও কলেজ ছাত্রী লিমা।

জানা যায়, প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইশরাত জাহান লিমা বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক। নতুন দায়িত্ব নিয়ে সে শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিটিএফ সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুমন মিয়া‘র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশানের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী থানার সাব ইন্সেপেক্টর শুভ বাড়ৈ, সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর মোসা: ইভা নাসরিন, ধ্রæবতারা ইয়ূথ ডেভেলপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক অলি আহম্মদ ও সিবিডিপি ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন। এছাড়াও বেতাগীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক ও প্রতিষ্ঠান পর্যায়ে টাস্ক ফোর্স গঠন ও শিশু বান্ধব কর্ণার স্থাপনের প্রস্তাব দেন।

প্রতীকী দায়িত্ব পাওয়া ইউএনও ওই কলেজ ছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক ঘন্টার ইউএনও হলেন/ কলেজ ছাত্রী লিমা

আপডেট সময় : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২