ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

১৩ ফায়ার ফাইটারকে ‘অগ্নি বীর’ ঘোষণা | আলোকিতমূখ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ১৩ ফায়ারফাইটারকে ‘অগ্নি বীর’ খেতাবে ভূষিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রোববার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে বিশ্বের সর্বাধিক উচ্চতার লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ খেতাব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন ও সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রীকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফুলেল স্বাগত জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি, প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে চলতি বছরের ৪ই জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপো অগ্নিদুর্ঘটনায় মৃত্যুবরণকারী ১৩ ফায়ারফাইটারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৩ ফায়ার ফাইটারকে ‘অগ্নি বীর’ ঘোষণা | আলোকিতমূখ

আপডেট সময় : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২