ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৯৬৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো, গোলাম মোস্তাকিম শাহরিয়ারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক শোক বার্তায় শাহরিয়ারের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় উপাচার্য বলেন, শাহরিয়ারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এক মেধাবী শিক্ষার্থীকে হারালো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা যাতে দ্রুতই এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

উল্লেখ্য, বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে উপরতলা থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানকার ৮নং ওয়ার্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 October 2022

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক | ক্যাম্পাস

আপডেট সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২