ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার ৪রোহিঙ্গা গ্রেফতার৷ | অভিযান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৯৬৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন সদস্যরা।

শুক্রবার (২১ অক্টোবর ২০২২) ভোর ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্প ১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস. এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

আটককৃতরা হলেন, ক্যাম্প ১৩ এর মকবুল আহমদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প ১৫ এর মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২), ক্যাম্প ১৩ এর মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫)।

৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস. এন্ড মিডিয়া) আহমেদ জানান, গত ১৮ অক্টোবর ক্যাম্প-১৯ এর একটি দোকানের সামনে মৃত জমিল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (২৩) কে দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে। এদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 October 2022

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার ৪রোহিঙ্গা গ্রেফতার৷ | অভিযান

www.Bangladesherbarta.com

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার ৪রোহিঙ্গা গ্রেফতার৷ | অভিযান

আপডেট সময় : ০৭:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২