ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

মহেশখালীতে বিসিকের উদ্যোগে/ লবণচাষিদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে মহেশখালীতে লবণ চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২অক্টোবর) দুপুর ২টায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও পৌর মেয়র মকছুদ মিয়াসহ লবণ শিল্পে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বিসিক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আগামী নভেম্বরের শুরুতেই লবণ চাষীদের মাঠে নামতে হবে।উৎপাদনের লক্ষ্য মাত্রায় পৌঁছাতে হবে।
সরকার বা বিসিক লবণ আমদানির পক্ষে নয়, এক ছটাক লবণও বাহিরের দেশ থেকে আমদানি করা হবেনা বলে জানান তিনি।

আশেক উল্লাহ রফিক বলেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার ২৪ লক্ষ মেট্রিক টন লবণ চাষীরা উৎপাদন করতে সম্ভব হবে। আপনারা দ্রুত সময়ের ভেতর প্রস্তুতি গ্রহণ করুন। যাতে নভেম্বরের শুরু থেকে লবণ উৎপাদনে সময় ব্যয় করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে বিসিকের উদ্যোগে/ লবণচাষিদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২