প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ডুবেছে ১৩ ট্রলার | আবহাওয়া
- আপডেট সময় : ০৮:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ৯৬৮৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব পড়তে শুরু করেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে।
জানা যায়, প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এরফলে বেশকিছু গাছপালা ভেঙে যান ও চলাচলে ব্যাঘাত ঘটেছে। অন্যদিকে সকাল থেকেই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে দ্বীপে। কিছু কিছু জায়গায় পানিও ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে। ডুবে গেছে ঘাটে নোঙর করা ১৩ ফিশিং ট্রলার। এরমধ্যে একটি মানুষ পারাপারের বোটও রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদমাধ্যমে জানিয়েছেন, গাছপালা ভেঙে পড়ার কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি ট্রলারও ডুবে গেছে। লোকজনকে নিরাপদে রাখার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ চলছে।
সমুদ্র বেষ্টিত সেন্টমার্টিনে আটকা পড়া ৪ শতাধিক পর্যটককে পর্যটকবাহী জাহাজের মাধ্যমে গতকাল রাতে ফিরিয়ে আনা হয়। এ মুহুর্তে সেখানে কোন পর্যটক আটকে নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দ্বীপে প্রাণহানি ঠেকাতে তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
















