ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

২২দিনের নিষেধাজ্ঞার পর ইলিশ ধরবেন জেলেরা | জাতীয়

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৯৭১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল । নিষেধাজ্ঞা পর মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। তাই হাসি ফুটেছে জেলেদের মুখে। মাছ ধরার প্রস্তুতিতে এখন সরগরম উপকূলের ঘাটগুলো।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে কক্সবাজারের ফিসারি মৎস্য ঘাট ও নাজিরারটেক গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল, নৌকা মেরামত করছেন, কেউ বা ব্যস্ত রসদ জোগাড়ে।

জেলেরা এ ২২ দিনে কোনো মাছ ধরতে পারেননি। তাদের সরকারিভাবে যে চাল দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই অনেককে খাবার জোগাতে ধার-দেনা করতে হয়েছে। অনেকে আবার ইলিশ ধরতে যাওয়ার জন্য টাকা ধার নিয়েছেন। জেলেদের আশা, এবার ইলিশ ধরে বিক্রি করে সেই টাকায় ধার-দেনা পরিশোধ করে লাভের মুখ দেখবেন তারা।

অন্যদিকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছে মৎস্য বিভাগ।

রেজাউল করিম মাঝি বলেন, আমরা এ দিনটির অপেক্ষায় ছিলাম। রাতেই নেমে পড়বো মাছ শিকারে।

মৎস্য ব্যবসায়ি আবুল বশর বহদ্দার বলেন, এতোদিন ধার দেনা করে দিন কাটিয়েছি, এখন নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ালে এতদিনের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা এক লাখ ৯২ হাজার মেট্রিক টন। ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় এবার সে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২২দিনের নিষেধাজ্ঞার পর ইলিশ ধরবেন জেলেরা | জাতীয়

আপডেট সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২