ব্রেকিং নিউজ ::
সড়ক দূর্ঘটনায় চালক নিহত
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৫:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ৯৭১৯ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. উমরাজ মিয়া (৩১) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বাসে থাকা আরও ১০ যাত্রী।
আজ রোববার (৩০ অক্টোবর) সকালে মিরসরাই ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকার চিটাগাং ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।















