দৌলতপুর ইউপি নির্বাচন; চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সালাহ উদ্দিন
- আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৯৬৭৫ বার পড়া হয়েছে
দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে বেশ আলোচনায় বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও শিক্ষানুরাগী ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সালাহ উদ্দিন।
তিনি দৌলতপুর ইউনিয়নের বিশিষ্টজন পূর্বকাউয়াদি গ্রামের কৃতিসন্তান মরহুম আব্দুল হামিদ মাওলানার ছেলে ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হেলাল ইসহাকের ছোট ভাই মোহাম্মাদ সালাহ উদ্দিন।
ফ্রান্স প্রবাসী সালাহ উদ্দিন ছাত্রজীবন থেকেই সামাজিক কাজে মনোনিবেশ করেন তাছাড়াও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন সর্বদা। ১৯৯৬ সালে তাঁর প্রতিষ্ঠিত ” সামাজিক সংগঠন ” দৌলতপুর ইউনিয়ন ফাইভস্টার সমাজকল্যাণ যুব সংঘ”- এর মাধ্যমে নানা উন্নয়নমূলক কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে।শিক্ষা উপকরন বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গরীব শিক্ষার্থীদের সহযোগিতা, সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানো ও রাস্তা ঘাটের উন্নয়নসহ নানাহ সামাজিক কর্মকান্ডে রয়েছে সালাহ উদ্দীনের ব্যাপক অংশগ্রহণ।
সামাজিক কর্মকান্ডে তার অবদান থাকায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক আলোচনায় তিনি। একদিকে বাবার সুনাম অপরদিকে বড় ভাই ছিলো ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং তাঁর ব্যক্তিগত সামাজিক কর্মকান্ডও চোখে পড়ার মতো।
দীর্ঘ সময়ের উন্নয়নমূলক কর্মকান্ডে সালাহ উদ্দিন পরিবারের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। এমনটাই জানাগেছে ওই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের সাথে কথা বলে।
মোহাম্মাদ সালাহ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, “দৌলতপুর ইউনিয়নের মাঁটি ও মানুষের সাথে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বাবা নির্বাচন করেছেন, ভাই নির্বাচন করেছে এখন আমি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ইউনিয়নবাসী অতীতে আপনাদের সেবায় ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।তিনি আরো বলেন,”আমি নির্বাচিত হলে করাপশন জিরো টলারেন্স ঘোষনা করবো।চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং ধমনে কঠোর প্রদক্ষেপ গ্রহন করবো।পুরো ইউনিয়ন সিসি টিভির আওতায় থাকবে।আশাকরি, আপনারা অতীতে আমাদের পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে আমার পাশেও থাকবেন।আমার একমাত্র শক্তিই আপনারা সকল জনগন ও আপনাদের মূল্যবান ভোট।”
















