ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে ছাদ থেকে পরে কিশোরের মৃত্যু

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন মুসা পতাকা টাঙ্গাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পরে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। লাশটি বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে। ওদের পরিবার থেকে অভিযোগ পেলে লাশটি পোস্টমর্টেম করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে ছাদ থেকে পরে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২