নীলফামারীর টুপামারীতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পাঁচ ঘর
- আপডেট সময় : ১০:৪৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ৯৭৬৬ বার পড়া হয়েছে
নবীন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাফেজ পাড়ায় আজ (৮নভেম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে আব্দুর রউফ (৩৫) ও তার তিন ভাইয়ের তিনটি স্বয়ন ঘর, দুটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আব্দুর রউফ বলেন,আমি বাড়ির পেছনের ধান ক্ষেতে ধান কাটছিলাম হঠাৎ দেখতে পারি আমার ঘরে আগুন জ্বলছে তাই দ্রুত সবাইকে ডাক দেই, আগুনের গতি এতটাই বেশি ছিল যে কোন কিছু রক্ষা করতে পারেনি। আমাদের তিন ভাইয়ের মোট আট লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার নগদ ২৫ হাজার টাকা পুড়ে ছাই হয়।
এই বিষয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরাজ উদ্দীন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, অগ্নিকান্ডে পরিবারে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি এবং ৫ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়ে।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।















