কক্সবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ব্যাচের সমাপনী
- আপডেট সময় : ১০:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ৯৭৬৯ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক) কর্তৃক ৫দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২২-২৩ ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় কক্সবাজার জেলা বিসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫দিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্তি করা হয়।

শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিসিক আঞ্চলিক পরিচালক (উপসচিব) মোঃ মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রিদওয়ানুর রশিদ।
মোতাহার হোসেন বলেন, উদ্যোক্তারা দেশের জন্য কাজ করে ২০৪১ সালে দেশকে উন্নতশীল দেশে পরিণত করতে পারবে। একজন উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করতে পারে। নিজের ও অন্যের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে।
তিনি আরো বলেন, আপনাদের ৫দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের নতুন নতুন সৃষ্টিশীলতা অনুধাভন তৈরি করতে সক্ষম হবেন। উৎপাদন, বিপণন, সংগঠন ও পরিকল্পনা, আর্থিকতায় কিভাবে লাভবান হবেন, তা জানতে পেরেছেন। যারা নতুন উদ্যোক্তা হবে, তারা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সবল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন।
জরিপ ও তথ্য কর্মকর্তা মিফতাহুল জন্নাত রিপার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলার বিসিক লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল ভূঁইয়া। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান ও আবদুর রহিম প্রমুখ।
বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি ২৫জন প্রশিক্ষনার্থীদের হাতে ৫দিনব্যাপী প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন।















