ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে জয়ধ্বনি মঞ্চ উদ্বোধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৯৭৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ‘জয়ধ্বনি মঞ্চ’ নামে একটি মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে।ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে, কেন্দ্রীয় লাইব্রেরীর পাশে অবস্থিত দৃষ্টিনন্দন মঞ্চটি পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরাও দারুণ খুশি।

১৬ নভেম্বর (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নবনির্মিত মঞ্চটি উদ্বোধন করেন।

এসময় উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, মঞ্চটিকে শুধু সহশিক্ষার কার্যক্রমের জন্য ব্যবহার করলেই হবে না বরং আমাদের যে চারটি পারফরমিং আর্টসের বিষয় রয়েছে, সেসব বিষয়ের শিক্ষার্থীরাও এই মঞ্চ ব্যবহার করে তাদের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা যদি সবাই একটি দল হিসেবে কাজ করতে পারি, একে অন্যকে সহযোগিতা করতে পারি, তাহলে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনটি লক্ষ্য পূরণ করে একটি বিশ্বমানের স্মার্ট ক্যাম্পাস গঠন করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রামিম আল করিম। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেনসহ অন্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের কবিতা থেকে ‘জয়ধ্বনি’ শব্দটি চয়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নজরুল বিশ্ববিদ্যালয়ে জয়ধ্বনি মঞ্চ উদ্বোধন

আপডেট সময় : ১২:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২