ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ রফি উসমানী আর নেই

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীযান মুহাম্মদ হাসান

মুফতি রফি উসমানী (রহ.) মুসলিম বিশ্বের একজন বরেণ্য আলেম, মুহাদ্দিস, লেখক ও গবেষক৷ পাকিস্তানের গ্রান্ড মুফতি ও মুফাসসির৷ গত রাত আনুমানিক ১.টা ৫০ মিনিট এ তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তার ছোট ভাই বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি তাকী উসমানী।

তিনি নাওয়াদিরুল ফিকহ ও দরসে মুসলিমসহ মোট ২৭টি গবেষণালব্ধ কিতাব রচনা করেছেন৷
তিনি দারুল উলূম করাচীর মুহতামিম ও মহাপরিচালক ছিলেন৷

পাকিস্থানে তিনি ১৯৯৫ সাল থেকে মুফতিয়ে আজম বা গ্রান্ড মুফতি হিসেবে সমাসীন ছিলেন৷ উলামায়ে কেরাম তাকে এই উপাধি দিয়েছিলেন৷ তিনি ইউরোপ, আমেরিকা ও এশিয়া সফর করেছেন এবং সফরনামাও লিখেছেন৷

একাধিকবার বাংলাদেশেও সফর করেছেন৷ তিনি আধুনিক যুগে উদ্ভাবিত নিত্য নতুন জটিল মাসাইলের শরয়ি সমাধানে দক্ষ ছিলেন৷ ছিলেন যুগের ফকীহ৷ তিনি ভারসাম্যপূর্ণ চিন্তার অধিকারী৷ ছিলেন একজন চিন্তাবিদ ও ইসলামিক স্কলার।

পাকিস্থান আন্দোলনের অগ্রনায়ক তাফসীরে মারেফুল কুরআনের মুফাসসির ও পাকিস্থানের মুফতীয়ে আজম মুফতি মুহাম্মদ শফী রহ এর বড় ছেলে৷ মুসলিম বিশ্বের পরিচিত ও খ্যাতিমান মুফতি ও ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ তাকী উসমানীর বড় ভাই৷

অবিভক্ত ভারতের ইউপি প্রদেশের দেওবন্দে ১৯৩৬ সালে তাঁর জন্ম৷ তার দাদা ও পিতা দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন৷ দেশভাগের সময় ১৯৪৮ সালে তিনি স্বপরিবারে পাকিস্থানে হিজরত করেন৷ দারুল উলূম করাচী ও পানজাব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়ালেখা করেন৷ তিনি পাকিস্থানে কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পৃষ্ঠপোষক ছিলেন৷

তিনি ছিলেন হাদীস, ফিকহ ও তাফসীর বিষয়ে বিশ্বসেরা এক মনীষী৷ ইসলামি অর্থনীতি ও সমরনীতি নিয়ে তিনি লেখালেখি করেছেন৷

পাকিস্থানের দৈনিক জং, ডনসহ মিডিয়ায় তিনি লিখতেন৷ টিভি পোগ্রামেও অংশ নিতেন এবং নানা বিষয়ে মতামত দিতেন৷ মুফতি রফি উসমানী মুসলিম বিশ্বের সম্পদ৷ মুসলিম উম্মাহ হারালো যুগসচেতন বরেণ্য এক আলেমকে৷

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 November 2022

বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ রফি উসমানী আর নেই

www.Bangladesherbarta.com

বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ রফি উসমানী আর নেই

আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২