ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুতুবদিয়ার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এমপি আশেক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৯৭১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপে অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে যাওয়া ১৯টি দোকান ও ২৫টি বসতবাড়ির মালিকেরা মানবেতর জিবনযাপন করছে।

গত শুক্রবার দিবাগত রাতের এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সবকিছু হারিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে আসেন কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারকে নিজ তহবিল থেকে প্রতি পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর উদ্দেশ্যে বলেন, আপনাদের বাড়িঘর নির্মাণের জন্য ৫০ বান্ডিল টিন আমার পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করেছি। তাছাড়া সরকারি ভাবে প্রতি পরিবারকে ৬ হাজার টাকা ও ২ বান্ডিল টিন দেওয়া হবে বলে জানান। অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঘোষণাদেন। আমি চাই, আপনারা যেন দ্রুত সময়ে আপনাদের শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে বসবাস করতে পারেন।

এসময় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মোঃ তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুতুবদিয়ার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এমপি আশেক

আপডেট সময় : ০৪:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২