সদরপুরে সরিষার বাম্পার ফলন/আশার আলো দেখছে কৃষকরা
- আপডেট সময় : ০৫:০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / ৯৭৬৮ বার পড়া হয়েছে
সোবাহান সৈকত, সদরপুর (ফরিদপুর)
দিগন্ত জোড়া ফসলের মাঠ ,। স্বপ্নিল রংগে অপরুপ সাজে সেজেছে প্রকৃতি , যেন এক অপুর্ব হ্লুদের সমারোহ। চলতি মৌসুমে সদরপুর উপজেলার বিভিন্ন বিস্তির্ন এলাকার কৃষি জমিতে আবাদ করা হয়েছে মাঘি সরিষার। হলুদের সমারোহে চোখ ধাধানো দৃশ্য।
স্বল্প পুজিতে সরিষা আবাদে অধিক লাভ হওয়ায় কৃসকরা অতি উৎসাহ নিয়ে আবাদ করেছেন সরিষার। সময় মত সার ও বীজ বপন করায়, ও সঠিক পরিচর্যার কারনে আবাহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা।
এ ব্যাপারে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সরিষা আবাদে একর প্রতি সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার মত খরচ হয়। তিন মাস মেয়াদী সরিষা আবাদে প্রতি একরে উৎপাদন হয় ৩০ মনের অধিক। যার বর্তমান বাজার মুল্য প্রায় একলক্ষ টাকা।
কম সময়ে অধিক লাভ হওয়ায় এবং ভোজ্যতেলের ঘাটতি মেটাতে কৃষকদের আগ্রহ বাড়ছে সরিষা আবাদে।
এ ব্যাপারে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় জানান,চলতি মৌসুমে সদরপুর উপজেলায় মোট ১৭৭৮ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হলেও আবাদ করা হয়েছে মোট ১৭৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকুলে থাকার কারনে উৎপাদন বেশি হবে বলে আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
















