ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বিশ্বনাথে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে /৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / ৯৭৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী (৩-৫ জানুয়ারী) মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায়, ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সবার মধ্যে পরিবর্তন আনতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

৩ দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, বিআরডিবি কর্মকর্তা আমেনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার ও ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। প্রশিক্ষণার্থীদের মধ্যে সাংবাদিক, জনপ্রতিনিধি, হিজরা, প্রতিবন্ধী, ব্যবসায়ী, সংগঠক, রাজনীতিবিদ ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিগণ ছিলেন।

বিশ্বনাথ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ শাহীনের পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা দিবাংশু গুণ, সাংবাদিক নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া ও এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসিলেটেটর জুবায়ের আহমেদ, সংগঠক বিলকিছ আক্তার।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বনাথে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে /৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৪:৪৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩