ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সদরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • / ৯৭২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোবাহান সৈকত সদরপুর(ফরিদপুর) 

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। সভায় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উপজেলা সদরের যানজট নিরসন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিশেষ আলোচনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ অন্যান্য অপরাধ জনিত কার্যক্রম প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সদরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩