ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত : আইজিপি 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

“আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করা হলে আমরা এর মোকাবিলা করবো।

যেকোনো ধরণের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা,অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।

গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদেরকে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল – মামুন বিপিএম (বার) এসব কথা বলেন।

এসময়,তিনি জঙ্গিবাদ দমন প্রসঙ্গে আরো বলেন, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যে কোনো ধরণের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জঙ্গিরা কোনো পদক্ষেপ নেয়ার আগেই, আমরা তা দমন করে ফেলি। আমাদের গোয়েন্দা তৎফরতা অব্যহত আছে।

বিকেল ৪ টায় কুমিল্লার পুলিশ লাইন মাঠে বেলুন উড়ানো, পায়রা উড়ানো ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন। এসময় কুমিল্লা জেলার প্রতিটি উপজেলার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেয়। এছাড়াও, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগীতা, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয় জেলা পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে সাপের খেলা ও বানর নাচ দেখানো হয়। এছাড়াও আগত অতিথিদের জন্য বিভিন্ন ধরণের খাবারের স্টল বসানো হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম(বার), কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সহ আরো অনেকে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত : আইজিপি 

আপডেট সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩