ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নীলফামারীতে শহীদ রুমীর জন্মতিথি উদযাপন করবে তিনবাংলা বিশ্ব সংগঠন | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীতে শহীদ জননী ও কথা সাহিত্যিক জাহানারা ইমামের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুমীর ৭২তম জন্মদিন ২৯ মার্চ। নানা আয়োজনে তার জন্মদিন উদযাপন করতে যাচ্ছে তিন বাংলা বিশ্ব সংগঠন।

এ উপলক্ষে ডোমার শহরস্থ শহীদ ধীরাজ-মিজান পাঠাগারে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলা মিলিয়ে তিন বাংলা বিশ্ব সংগঠন। সম্মেলনে শহীদ রুমিথর জন্মতিথি উদযাপন কমিটির আহবায়ক ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম।

তিনি বলেন, শহীদ জননী জাহানারা ইমাম ডোমারের পুত্রবধূ। শহীদ জননী জাহানারা ইমাম ও উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের প্রকৌশলী শরীফ ইমামের কৃতি সন্তান ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শাফী ইমাম রুমী। তিনি একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামে জীবনদান করেন। ঐতিহাসিক ক্র্যাক প্লাটুনের এই যোদ্ধা ডোমারের গর্ব।

বাবার চাকরির সুবাদে ১৯৫১ সালের ২৯ মার্চ তিনি পূণ্যভূমি সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৭১ এর মার্চে যুদ্ধ শুরু হলে ২০বছর বয়সী রুমী তার বন্ধুদের সাথে নিয়ে ভারতের আগরতলা মেলাদহে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ক্র্যাক প্লাটুনের সদস্য হন। ঢাকায় একাধিক সফল অপারেশন চালিয়ে শত্রুপক্ষের ভীত কাঁপান।

এরপর ৩০ আগষ্ট পাক বাহিনীর হাতে আটক হয়ে নিখোঁজ হন। ওই রাতে পিতা শরীফ ইমাম ও ছোট ভাই সাইফ ইমামও পাক বাহিনীর হাতে গ্রেফতার ও পরে মুক্তি পান।

প্রথম বারের মতো তিন বাংলার আয়োজনে আগামী ১ মার্চ ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন হৃদয়ে স্বাধীনতা চত্বরে সমাবেশ শেষে ডোমার উপজেলার ২০২২ সালে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৩০৯ জন কৃতি ছাত্র-ছাত্রী, স্বাধীনতা পরবর্তী ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতিবৃন্দ এবং মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ও বর্তমান কমান্ডারদের শহীদ জননী জাহানারা ইমাম ও লুৎফুন্নেসা আব্বাস সম্মাননা পদক প্রদান করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
11 February 2023

নীলফামারীতে শহীদ রুমীর জন্মতিথি উদযাপন করবে তিনবাংলা বিশ্ব সংগঠন | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

নীলফামারীতে শহীদ রুমীর জন্মতিথি উদযাপন করবে তিনবাংলা বিশ্ব সংগঠন | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩