ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কনের বাড়ি যাওয়ার আগেই লাশ হলেন বর | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি ;

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় বরসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। আজ শনিবার বিকেলে নোয়াখালী-ফেনী সড়কের চুনিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেগমগঞ্জের চৌমুহনী থেকে বিয়ে করতে ফেনীর দিকে যাচ্ছিল বরযাত্রী। তাদের বহন করা একটি মাইক্রোবাস চুনিরপোলে পৌঁছালে বিপরীত দিক থেকে রং সাইডে আসা বাঁধন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের চালক ও বর নিহত হন এবং অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কয়েকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের নাম নূরুল হুদা ফয়েজদ। অন্য হতাহতদের পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাস ও মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কনের বাড়ি যাওয়ার আগেই লাশ হলেন বর | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩