ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বসন্ত ও ভালোবাসা দিবসে গোপালগঞ্জ পৌরবাসীকে মেয়র রকিবের শুভেচ্ছা |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত।’ আজ বসন্তের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবসও। ভালোবাসা আর বসন্ত মিলে আনন্দ ও উৎসবে মাতোয়ারা বাঙালি সহ সারাবিশ্ব। শীতের জরাজীর্ণতা শেষে রুক্ষ প্রকৃতি ভরে উঠেছে  ফুলে ফুলে। পহেলা ফাগুনে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাদ চারিদিক। ফুলেল বসন্ত আর ভালোবাসা দিবসের আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত নব ধরা।
এমনই মনোমুগ্ধকর উচ্ছ্বসিত মাহেন্দ্রক্ষণে গোপালগঞ্জ পৌরবাসী সহ দেশবাসীকে পহেলা বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পৌরপিতা মেয়র শেখ রকিব হোসেন।
মেয়র রকিব বলেন, ১৪০১ বঙ্গাব্দ থেকে বসন্ত উৎসব উদযাপন বাঙালি জাতীয় জীবনের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রকৃতির মতোই বাঙালি জীবনের শিল্প-সাহিত্য, রাজনীতিতেও বসন্ত খুবই তাৎপর্যপূর্ণ। ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ এই বসন্তে সংঘটিত হয়েছিলো। কচি পাতায় আলোর ঝলকানির মতোই বাঙালির মনেও লাগে বসন্তের দোলা। উৎসবে মেতে ওঠে নগরবাসী। বসন্তে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। বসন্ত শুধু প্রকৃতিকেই রঙিন করেনি, আবহমানকাল ধরে বাঙালির মন ও প্রাণকেও রঙিন করে আসছে।
তিনি আরও বলেন, ভালোবাসা দিবসের পেছনে রয়েছে হৃদয়বিদারক এক আত্মদানের গল্প। রোমান সম্রাট ২য় ক্লডিয়াসের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তার অধীনস্থ সন্তু ভ্যালেন্টাইন ভালোবাসাকে পূর্ণতা দিতে গিয়ে কারাগারে নিক্ষিপ্ত হন। ভ্যালেন্টাইন তবুও ভালোবাসেন কারারক্ষীর নিষ্পাপ মেয়েটিকে। কিছুদিন পরে ১৪ ফেব্রুয়ারি সম্রাটের নির্দেশে ভ্যালেন্টাইনকে শিরশ্ছেদ করা হয়। শিরশ্ছেদের দিন ভ্যালেন্টাইন তার প্রেয়সীকে চিঠিতে প্রথম ভালোবাসার কথা জানান। পোপ সেন্ট জেলাসি ৪৯৬ খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইনের স্মরণে ‘ভ্যালেন্টাইন দিবস’ ঘোষণা করেন। দীর্ঘ ১৭০০ বছর পরে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপিত হতে থাকে। চীন, জাপান, ভারত ও বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশেও ভালোবাসা দিবস উদযাপন শুরু হয়। মানব হৃদয়ের অফুরন্ত ভালোবাসাকে অমলিন রাখতে একজন অন্যজনকে ফুল, কার্ড কিংবা চকোলেট দিয়ে ভালোবাসা জানান।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বসন্ত ও ভালোবাসা দিবসে পৌরবাসীর প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো একরাশ প্রীতি ও ভালোবাসা রইলো। বেঁচে থাকুক মায়া, মমতা, শ্রদ্ধা ও ভালোবাসা হাজার বছর ধরে মানবের হৃদয়ে আমৃত্যু ভালোবাসা ও মায়ার বন্ধনে। বসন্ত ও ভালোবাসা দিবসে আমরা প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করবো।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 February 2023

বসন্ত ও ভালোবাসা দিবসে গোপালগঞ্জ পৌরবাসীকে মেয়র রকিবের শুভেচ্ছা |

www.Bangladesherbarta.com

বসন্ত ও ভালোবাসা দিবসে গোপালগঞ্জ পৌরবাসীকে মেয়র রকিবের শুভেচ্ছা |

আপডেট সময় : ০৯:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩