ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন | বাংলাদেশের বার্তা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৫৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর দক্ষিণপাড়া সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ঘাতক স্বামী মো: দেলোয়ার হোসেন সরকারকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের মেয়ে তানজিনা আক্তার এ প্রতিনিধিকে জানান, নিহত মাফেজা বেগম (৪৫) উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর দক্ষিণপাড়া সরকার বাড়ির মো: হোসেন সরকারের চতুর্থ স্ত্রী।

সে স্থানীয় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রান্নার কাজ করতেন। তার স্বামী তাকে রান্নার কাজ ছেড়ে দিতে কিছুদিন যাবত জোর করছিল। এ নিয়ে একাধিকবার স্বামীর সাথে বাগবিতণ্ডাও হয় তার। অভাব অনাটনের কারণে সে এ কাজ ছাড়তে রাজি হয়নি।

এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাফেজা বেগম রান্নার কাজ থেকে ফিরতে দেরি করে। এ কারণে তার স্বামী রাগান্বিত হয়ে তাকে প্রচণ্ড মারধর করে। আহত মাফেজা রাত আনুমানিক দশটায় তার মেয়ে তানজিনা আক্তারকে মুঠোফোন বিষয়টি অবহিত করে। পরে রাত আনুমানিক দুইটার দিকে ওই বাড়ির আওয়াল মাস্টারের স্ত্রী নাসিমা বেগম মুঠোফোনে তানজিনা আক্তারকে জানায় যে তার মা মারা গেছে।

পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বামীকে ঘটনার দুই ঘণ্টার মধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে মাধবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই বিস্তারিত জানা যাবে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন | বাংলাদেশের বার্তা

আপডেট সময় : ০৪:৫৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩