ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

সিলেটের অগ্রযাত্রার বাতিঘর ‘মানবজমিন’ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুফিজুর রহমান তালুকদারঃ

সিলেটের অগ্রযাত্রার বাতিঘর হিসেবে পাশে রয়েছে দৈনিক মানবজমিন। সিলেটের কৃতিসন্তান দেশের খ্যাতিমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী সিলেট দরদী একজন মানুষ হিসেবে মানবজমিন সিলেটের মানুষের প্রিয় মুখপাত্র।

দুর্যোগ-দুর্দিনে সবসময় মানবজমিন মানুষের কাছাকাছি রয়েছে। রাজনীতির মাঠে নিরপেক্ষতা বজায় রাখছে প্রিয় এই দৈনিক। চোখে চোখ রেখে দুনীতিবাজদের মুখোশ উন্মোচন করছে। উন্নয়ন-অভিযাত্রায় প্রশংসিত করছেন সিলেটকে এগিয়ে নেওয়া রাজনীতিকদের। এ কারনে সিলেটের মানুষের প্রিয় পত্রিকা হচ্ছে দৈনিক মানবজমিন। দুই যুগ পেরিয়ে তিন যুগে পা দেওয়া মানবজমিনকে সর্ম্পকে গতকাল মঙ্গলবার এমন মন্তব্য করেছেন সিলেটের সুধীজনেরা।

রজতজয়ন্তীর অনুষ্টানকে কেন্দ্র করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন পরিনত হয়েছিলো সুধীজনের মিলনমেলায়।

আড্ডায় মানবজমিন নিয়ে নানা প্রসঙ্গ তুলে ধরেন তারা। একই সঙ্গে সিলেট দরদী খ্যাতিমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারা। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি মানবজমিনের পচিশ বছরপূর্তি নানা চ্যালেঞ্জের ছিলেন বলে উল্লেখ করেন। মেয়র বলেন- দীর্ঘ এই সময়ে মানবজমিনকে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। প্রধান সম্পাদক মহোদয়কে নানা রক্তচক্ষুর উপেক্ষা করে সত্য ও সুন্দর সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখতে হয়েছে। এটা সম্ভব হয়েছে পাঠকের অকৃত্রিম ভালোবাসায়।তিনি বলেন- সিলেটের মানুষের সুখে, দু:খে মানবজমিন সিলেটেরই কথা বলে।

সিলেটের মানুষের কথা বলে। বন্যায় মানুষের পাশে ছিলো। দুর্যোগে কান্ডারী হিসেবে ভুমিকা রাখে। এজন্য তিনি মানবজমিন পরিবারের সবাইকে ধন্যবাদ জানান।দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উপলক্ষে সিলেটে দুই দিনের অনুষ্টানের মালার আয়োজন করা হয়েছিলো। প্রথম দিন ছিলো সিলেটের আদি মুসলমান হযরত বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসায় দোয়া মাহফিল।আর আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রার।

বিকেল ৩ টায় নগরীর জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই র‌্যালী উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান। এ সময় তিনি মানবজমিন’র সমৃদ্ধি কামনা করেন। বলেন- মানবজমিন এগিয়ে চলেছে স্বতন্ত্রভাবে। গতানুগতিক নয়, মানুষের মনের কথা উজার করে লিখে মানবজমিন। এ কারনে সিলেটের মানুষের কাছে এতো প্রিয় এই পত্রিকাটি।

উদ্বোধন হওয়া এই র‌্যালী নগরের কামরানচত্বর, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট পাড়ি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌছে। এ সময় রাস্তার দু’পাশে দাড়িয়ে সিলেটের সাধারন মানুষ মানবজমিনের এই র‌্যালীকে অভিভাবাদন জানান। বাজনার তালে তালে নেচে-গেয়ে র‌্যালী উপভোগ করেন সিলেটের মানুষ।

এদিকে- বিকেল সাড়ে ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদবেদীর পাশেই মানবজমিন’র দুই যুগ পুর্তির কেক কাটা হয়। প্রথমে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পঙ্কি, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী ডা. আরমান আহমদ শিপলু সহ অতিথিরা কেক কাটেন।এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন- দৈনিক মানবজমিন’র সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু ও পত্রিকার এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাজী ইসমাইল হোসেন।শুভেচ্ছা জানাতে গিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন- মানবজমিন সত্যকে সত্য বলে, আর মিথ্যাকে মিথ্যা বলে।

এ কারনে দীর্ঘ ২৫ বছরের অগ্রযাত্রায়ও পত্রিকার ধারাবাহিকতা সমান রয়েছে। মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পঙ্কি বলেন- সত্য প্রকাশে আপোষহীন থাকায় মানবজমিন মানুষের আস্থা অর্জন করেছে। শত পত্রিকার ভিড়ে মানবজমিন তার অবস্থানকে সুদৃঢ় করে রেখেছে।যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- মানুষের সুখে দু:খে কাছাকাছি থাকার কারনে মানবজমিন সবার প্রিয় পত্রিকা।

আগামীতেও দেশের উন্নয়নে, সিলেটের উন্নয়নে মানবজমিন উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে জানান তিনি।এদিকে- মানবজমিনের বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমদাদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সম্ভ্যাব্য মেয়র প্রার্থী এটিএমএ হাসান জেবুল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সমশের জামাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জাতীয়পার্টির কেন্দ্রীয় কাউন্সিল কমিটির সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম, দুর্নীতিমুক্ত ফোরাম বাংলাদেশের সদস্য সচিব মকসুদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।কেক কাটা অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন- বালাগঞ্জ কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীস দাশ, জেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক মবশ্বির আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কালাম, সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক সালমান ফরিদ, সাংবাদিক ময়নুল হাসান টিটু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ নাসির, সাবেক সাধারন সম্পাদক শংকর দাস, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের সভাপতি বিলকিস আক্তার সুমি, মামনি স্কুলের প্রিন্সিপাল মখলিসুর রহমান, বিএনপি নেতা আসাদুর রহমান, যুবদল নেতা এমদাদ হোসেন স্বপন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুম আহমদ।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 February 2023

সিলেটের অগ্রযাত্রার বাতিঘর ‘মানবজমিন’ | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

সিলেটের অগ্রযাত্রার বাতিঘর ‘মানবজমিন’ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৫:০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩