ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় ২০ ফেব্রুয়ারি দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি,

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই।আর মানুষ এখন অনেক সচেতন। ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন টিকাদান কর্মসূচিগুলোতে গণমাধ্যমের ভূমিকা প্রসংশনীয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এসব কথা বলেন।
কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ আল মামুন ভিটামিন-এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন।

কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভাসহ ৪হাজার ৯৩২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫শ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় ২০ ফেব্রুয়ারি দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল 

আপডেট সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩