ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ডিমলায় গাছে গাছে আমের অজস্র মুকুল, ছড়াচ্ছে সুগন্ধি ঘ্রাণ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,

সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন জায়গায়।

প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগাম মুকুলে মুকুলে ছেয়ে গেছে ডিমলা উপজেলার গ্রামের আম বাগানগুলো। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা। গাছে মুকুলের সঙ্গে গুটি আমের দেখাও মিলছে।

আম চাষিরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দর খাতা গ্রামের বাসিন্দা আলম হোসেন, নাউতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টুু ও সদর ইউনিয়নের কুঠিপাড়া সাহেব আলীর সাথে কথা বললে তারা জানান আম গাছের অধিকাংশ মুকুল ছেয়ে গেছে।

এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। উপজেলার দক্ষিণ তিতপাড়া বাসিন্দা সফিকুল ইসলাম সফি জানান, আম গাছের এবার আগাম মুকুল এসেছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানিয়েছেন,ডিমলা উপজেলার গ্রামে পাড়ায় গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল।

বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুগন্ধ। সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে হলদে রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। গাছে গাছে অজ মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। তারা বলছেন, প্রাকৃতিক কারণেই এবার আগাম আম গাছে মুকুল এসেছে। পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমের উৎপাদন বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় গাছে গাছে আমের অজস্র মুকুল, ছড়াচ্ছে সুগন্ধি ঘ্রাণ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩