ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

আগামীকাল নিজ নির্বাচনী এলাকায় বক্তব্য দিবেন, প্রধানমন্ত্রী | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ সাড়ে সাত বছর পর আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দিবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১২টার দিকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বিভিন্ন দপ্তরের ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো জেলা।

এদিকে জনসভাকে ঘিরে কোটালীপাড়া উপজেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে জনসভাস্থল। স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া-ভাঙ্গারহাট রোডের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

স্থানীয় নেতারা বলছেন- এবারের জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে। আগামী বছর সংসদ নির্বাচন। এজন্য দলের সভানেত্রী নানা ধরনের দিক-নির্দেশনা দেবেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের ঘরের মেয়েকে বরণ করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কখন আসবে সেই মুহূর্ত। আমরা এলাকাবাসী খুবই ভাগ্যবান। আমাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সামনে সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আমাদের উপজেলার সবাইকে তিনি নৌকায় ভোট দিতে আহ্বান জানাতে পারেন।

কোটালপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার এই জনসমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার সকল নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 February 2023

আগামীকাল নিজ নির্বাচনী এলাকায় বক্তব্য দিবেন, প্রধানমন্ত্রী | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

আগামীকাল নিজ নির্বাচনী এলাকায় বক্তব্য দিবেন, প্রধানমন্ত্রী | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩