ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা |  বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে দেবিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তিনি।

এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল ৯টার দিকে গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভার  উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোপালগঞ্জ পৌঁছান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কোটালীপাড়ার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসে পৌঁছান। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন নেতাকর্মীরা।

পরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দুপুর ২টার দিকে তিনি জনসভাস্থল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে সড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারণে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।

টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান। বিরতি শেষে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা |  বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩