ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

মোরেলগঞ্জে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪০ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা ও ৩টি মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হচ্ছেন পৌর সদরের আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে বেলাল ওরফে ইব্রাহিম ফরাজী(৩৩) ও ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে শাওন চাপরাশি(২৬)। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ এদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ইব্রাহিম ও শাওন দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এদের নিকট থেকে ১৪০ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১৫০ টাকা ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান। উল্লেখ্য, ইব্রাহিম ফরাজী ২০১৮ সালে ২৪০ পিচ ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়। ওই সময় মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

২০২২ সালের ১৮ মে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিচ ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক এক বহিরাগত নারীকে পুলিশ গ্রেফতার করে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় ইব্রাহিম ফরাজী আসামি রয়েছেন বলে জানান থানা পুলিশ

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 February 2023

মোরেলগঞ্জে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

মোরেলগঞ্জে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩