ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নোয়াখালী সুবর্ণচরে পাওয়ার ট্রিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশেদুল ইসলাম,

নোয়াখালী সুবর্ণচরে ইটবাহী পাওয়ার ট্রিলার চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হৃদয় মজুমদার (৩০) উপজেলার ৭নং পূর্ব চরবাটার ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে এবং তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট বাজারের পূর্নিমা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন রাজু জানান, বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেন হৃদয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে সামনে থাকা পাওয়ার ট্রিলারটি স্টার্ট বন্ধ হয়ে ব্রেকফেল করে। এতে ট্রাক্টরের পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 February 2023

নোয়াখালী সুবর্ণচরে পাওয়ার ট্রিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

নোয়াখালী সুবর্ণচরে পাওয়ার ট্রিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৪:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩