ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ৩হাজার বসতঘর পুড়ে ছাই | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ক্যাম্পের প্রায় ৩ হাজার বসতঘর পুড়ে গেছে।কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ, আগুন নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী।

রবিবার ( ৫ মার্চ) দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি- ১৫ ব্লকে আগুনের সুত্রপাত হয়। বিকাল ৬ টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রায় চার ঘন্টা ধরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের সমন্বিত চেষ্টা চালাচ্ছে।

সময়ের সাথে সাথে আগুনের তীব্রতা আরো বাড়তে থাকে , রোহিঙ্গা ক্যাম্পে, একসময় আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়দের ঘরবাড়ীতে। এসময় কক্সবাজার- টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। আগুনের খবর শুনে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছে। ”

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, “আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে আমরা উপস্থিত হয়েছি। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

রোহিঙ্গা নেতা শফিউল্লাহ জানান, ১১, ১০, ৯নং ক্যাম্পের ৮ টি ব্লকের কমপক্ষে তিন হাজার ঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্যাম্পগুলোর কমপক্ষে ৪০ হাজার মানুষ কে খোলা আকাশের নিচে থাকতে হবে, আগুন না কমলে এ সংখ্যা ও ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে। ”

১১ নং রোহিঙ্গা ক্যাম্পের যুবক হারুন (২৫) বলেন, “আমরা আশ্রয়হীন হয়ে পড়লাম, পরিবার নিয়ে চলে যাচ্ছি আত্নীয়ের বাসায়। আমার কিছু অবশিষ্ট নেই।”

এর আগে , ২০২১ সালে ২২ মার্চ একই ক্যাম্প সহ পাশ্ববর্তী তিনটি ক্যাম্পে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুনে দশ হাজারেরও বেশি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৪০ হাজার রোহিঙ্গা সদস্য গৃহহারা হয়েছিল। এছাড়া দগ্ধ হয়ে দুই শিশুসহ ১৫ জন রোহিঙ্গা মারা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ৩হাজার বসতঘর পুড়ে ছাই | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩