ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

জাতীয় শোক দিবসে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইজিপি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সারাদেশে আয়োজিত সকল অনুষ্ঠানের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিট প্রধানগণকে নির্দেশ দিয়েছেন।

তিনি ১১ আগস্ট বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় সভাপতিত্বকালে সকল পুলিশ ইউনিটের প্রধানগণকে এ নির্দেশ প্রদান করেন। সভায় সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারগণ যুক্ত ছিলেন।

আইজিপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও কূটনীতিকগণের গমনাগমন এবং অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি দেয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার এবং বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও প্রদান করেন তিনি।

জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণকালে বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
11 August 2022

জাতীয় শোক দিবসে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইজিপি

www.Bangladesherbarta.com

জাতীয় শোক দিবসে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইজিপি

আপডেট সময় : ১২:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২