ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ভোলায় বাস-বোরাক সংঘর্ষ, কলেজ ছাত্রীসহ নিহত -৪

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে কলেজ পড়ুয়া দুই ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তিনযাত্রী বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজারের দক্ষিণ পাশে ওতরদ্দিন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজে অংশ নেন।এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত তিনজন নিহত ও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আহত অন্য আরেক জনকে হাসপাতালে নেয়ার পরে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো চার জন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

17 March 2023

ভোলায় বাস-বোরাক সংঘর্ষ, কলেজ ছাত্রীসহ নিহত -৪

www.Bangladesherbarta.com

ভোলায় বাস-বোরাক সংঘর্ষ, কলেজ ছাত্রীসহ নিহত -৪

আপডেট সময় : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩