ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

তাড়াশে শরীফ জিন্দানীর ওরসের দানবক্সে ৩১ লাখ টাকা | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ৯৬৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির মির্জা  (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে বউ মেলা। দিনটি উপলক্ষে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই তিন জেলার মিলনস্থল নওগাঁ গ্রামের করতোয়া নদীর তীরে জমজমাট মেলা বসেছে।

সেখানে শত শত বউ-শাশুড়ি উৎসবের আমেজে দিনভর কেনাকাটা করেছেন।শনিবার (১৮ মার্চ) বিকেল থেকে তাড়াশ উপজেলায় শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে এ বউ মেলা শুরু হয়েছে। মেলা রবিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত চলবে। শত শত বউ-শাশুড়ি এ মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আজমীর শরীফের পীর খাজা  মইনুদ্দিন চিশতী (রহঃ)’র আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিনদিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন অর্থাৎ শনিবার ওই ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া,পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুরের তিন জেলার শত শত নারীদের উপস্থিতিতে মেলা সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন।

এতে করে ঐতিহ্যবাহী বউ মেলায় এলাকার বউ-শাশুড়ি মিলনমেলায় পরিণত হয়।মেলার বিশেষ আকর্ষণ কাঠ, বাঁশ, বেতসহ স্টিলের আসবাবপত্রসহ গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই-মিষ্টান্নসহ সব কিছু পাওয়া যায়। বছরের এই দিনটিতে বউ মেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিকে নাইওরে আনা হয়।

ফলে এলাকায় নারীদের মাঝে ওরস উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।রবিবার (১৯ মার্চ) সকালে শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারের মুতাওল্লি আব্দুল হাই সরকার বলেন, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহ.) আধ্যাত্মিক হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়।

ওরস উপলক্ষে শেষের দিন শনিবার থেকে ওই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়।মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, জেলার উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর সকল উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলার স্থল সরগরম হয়ে ওঠে।

বিশেষ করে তিনদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হয়।আব্দুল হাই আরও বলেন, হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে ৩ দিনব্যাপী বার্ষিক ওরস শেষে দানবাক্স খুলে ৩১ লক্ষ ৩৬ টাকা ২৯৫ টাকা পাওয়া যায়। টাকাগুলো গণনার পরে পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে উপজেলার ব্যাংককে জমা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 March 2023

তাড়াশে শরীফ জিন্দানীর ওরসের দানবক্সে ৩১ লাখ টাকা | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

তাড়াশে শরীফ জিন্দানীর ওরসের দানবক্সে ৩১ লাখ টাকা | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩