ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নিরাপদ সড়ক ও কলেজ ছাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানবন্ধন 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

গত ১৭ই মার্চ ভোলার দৌলতখানে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় ভোলা সরকারী কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা ভোলা সরকারী কলেজের সামনে সড়ক অবরোধ করে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সকাল ১১টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার উপ-শহরে সড়ক অবরোধ করে বাংলা বাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজ ও বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

নিরাপদ সড়ক চাই দাবীতে এসময় ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচলা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করছে তারা। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। এসময় সমাবেশে নিরাপদ সড়ক চাই,ও নিহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবী তুলে ধরেন মানববন্ধনে অংশকারীরা।উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ওতরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ২ ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়।

এ ঘটনায় দৌলতখান থানায় পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী ঘাতক বাস চালক আল- আমিন। দৌলতখান থানার (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 March 2023

নিরাপদ সড়ক ও কলেজ ছাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানবন্ধন 

www.Bangladesherbarta.com

নিরাপদ সড়ক ও কলেজ ছাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানবন্ধন 

আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩