ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৫৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৯৭৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালিম সৈকত, কুমিল্লা:

বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৬ মার্চ) কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

ভোরে টাউন হল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খান স্মৃতিভাস্কর্য ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত শহিদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ স্মৃতিভাষ্কর্য, পুলিশ লাইন শহিদ স্মৃতিস্তম্ভ এবং আলেখারচরে অবস্থিত যুদ্ধজয় ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 March 2023

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১০:৫৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩