ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

লালমিনরহাটে বিএসএফ’র গুলিতে ফের বাংলাদেশি নিহত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ৯৭২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

ভারতীয় গরু পারাপার করতে গিয়ে রবিউল ইসলাম (৫৫) নামে নিহত ওই বাংলাদেশী পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার চেনু মিয়ার পুত্র।

রোববার ভোর রাতে ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর বেলবাড়ি সীমান্তে ৮৬৪ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় শহিদুল ইসলাম নামে অপর এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছে।

সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও শহিদুল ইসলামসহ ৫/৭ জন বাংলাদেশী ভারতীয় গরু পারাপার করতে যায়।

এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে রবিউল ইসলাম ঘটনাস্থলে নিহত হয় এবং শহিদুল ইসলাম গুরুত্বর আহত হয়।

এ সময় তাদের অন্য সঙ্গীরা ওই দুই জনকে নিয়ে পালিয়ে আসেন। পরে রবিউল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শহিদুল ইসলাম রংপুরে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমিনরহাটে বিএসএফ’র গুলিতে ফের বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩