ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

পিছিয়ে দেওয়া হলো এইচএসসি পরীক্ষা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ৯৭২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের তারিখ এক মাস পিছিয়ে যাচ্ছে। সে হিসেবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে।

কলেজগুলোর এইচএসসির সিলেবাস শেষ হওয়ায় এ সীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বুধবার অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগের সূচি অংশ হিসেবে এ বছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এখন আগস্টে নেওয়া হবে।

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি।ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
‘সার্বিক বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই থেকে এক মাস পিছিয়ে আগস্টে নেওয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

চলতি বছর সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষা বোর্ডগুলোর অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। সে হিসেবে কলেজগুলো ১৫ মাস সরাসরি ক্লাস নেয়ার সুযোগ পেয়েছে। এই সময়ে অনেক কলেজ সিলেবাস শেষ করতে পারেনি বলেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে হলো।

শিক্ষা বোর্ডের তথ্য বলছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ৩০ মে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

12 April 2023

পিছিয়ে দেওয়া হলো এইচএসসি পরীক্ষা

www.Bangladesherbarta.com

পিছিয়ে দেওয়া হলো এইচএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৬:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩