ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সৈয়দপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে
সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুব সমাজের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার, সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার (অ: দা) মোঃ আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।

বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান আলী , মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফফর হোসেন, যুব সংগঠনের সভাপতি ও সম্পাদক ১০ জন, সদস্য ১০ জন, ছাত্র ১০ জন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আতাউর রহমান।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৈয়দপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় : ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩