ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নতুন বাজেটে জাকের পার্টির ৩ প্রস্তাবনা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১০০০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন অর্থবছরে (২০২৩-২৪) বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনটি প্রস্তাবনা দিয়েছে জাকের পার্টি। দলটির প্রস্তাবনা হলো— সুস্পষ্ট মুদ্রানীতির প্রয়োগে ব্যাংকের প্রকৃত সুদের হার ৩ শতাংশ বৃদ্ধির আহ্বান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। প্রতি বছর টাকার মূল্য ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ভূমি (ল্যান্ড) বা স্বর্ণ খাতে সাধারণ বিনিয়োগকারীকে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে।

শনিবার (২৭ মে) রাজধানীর বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সল। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার উপস্থিত ছিলেন।

বাজেটে সুষম বণ্টন ও গুণগত ব্যয় নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের প্রস্তাব করে জাকের পার্টি। ড. সায়েম ফয়সল বলেন, ‘এবার প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬৪ হাজার কোটি টাকা।

৬৪ জেলায় যদি এ অঙ্ক ভাগ করা হয়, তাহলে প্রতি জেলা গড়ে পায় ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশের একটি জেলার জনসংখ্যা একটি ইউরোপিয়ান দেশের সমান। এত জনবহুল দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যদি না হয়, তাহলে জনসাধারণকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। এজন্য জেলা পর্যায়ে সরকার প্রয়োজন।’‘সিন্ডিকেট-মুক্ত কৃষি খাত তৈরি, দেশে যাতে খাদ্য সংকট তৈরি হতে না পারে, সে জন্য ২ বছরের খাদ্য মজুত করা, কৃষকের উৎপাদিত শস্য ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সুষম কৃষির অগ্রগতিতে ভর্তুকি নিশ্চিত করার প্রস্তাব করেন সায়েম ফয়সল।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 May 2023

নতুন বাজেটে জাকের পার্টির ৩ প্রস্তাবনা

www.Bangladesherbarta.com

নতুন বাজেটে জাকের পার্টির ৩ প্রস্তাবনা

আপডেট সময় : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩