ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সোহেল শিকদারের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৯৭৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

গতকাল সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.আক্তার হোসেন নিজাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান সাদির, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম জিকু ও রমনা থানা ছাত্রলীগ নেতা মো.দিপু প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওই মামলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান ও কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার কারাগারে আছেন। উক্ত মামলা থেকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জামাল হোসেনকে বোরখা পরে ৩ সন্ত্রাসী গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

ওই ঘটনায় সোহেল শিকদারকে ৪ নম্বর আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মামলা রুজু করে। ওই মামলায় সোহেল শিকদারসহ ১০ জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী এবং বিজ্ঞ আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে কিলার দেলোয়ার হোসেন দেলু। তবে হত্যায় এখনো পর্যন্ত সোহেল শিকদারের জড়িতের বিষয়ে কোন স্বীকার করেনি কেউ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহেল শিকদারের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট সময় : ১১:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩