ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কুমিল্লা দেবিদ্বারে শিশু ধর্ষণ : ‘ভণ্ডপীর’ ইকবাল গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বারে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২ জুন দুপুর ১২টার দিকে দেবিদ্বার উপজেলার স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লিচু দেয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ‘ভণ্ডপীর’ ইকবাল।

জানা গেছে, দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি। তার বাড়িতে প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং মাঝেমধ্যে ওরশ করতেন। সেখানে নারীদের নিয়ে অসামাজিক কাজ করতেন এ প্রতারক। তার এসব কাজে সহায়তা করত স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ফলে তার এসব কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করত না।

র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ‘ভণ্ডপীর’ ইকবালের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
19 June 2023

কুমিল্লা দেবিদ্বারে শিশু ধর্ষণ : ‘ভণ্ডপীর’ ইকবাল গ্রেফতার

www.Bangladesherbarta.com

কুমিল্লা দেবিদ্বারে শিশু ধর্ষণ : ‘ভণ্ডপীর’ ইকবাল গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩